ঘরের বাতাসে বিষ? ফুসফুস বাঁচাতে ঘরে আনুন ৫টি ম্যাজিক প্ল্যান্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 13, 20268:33 am
কংক্রিটের শহরে ধোঁয়া আর ধূলিকণার দাপটে মুক্তবাতাসে শ্বাস নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। আমরা ভাবি ঘরের ভেতরে তো অন্তত সুরক্ষিত! কিন্তু ঘরের ভেতরের নতুন আসবাব, পেইন্ট আর নানা রাসায়নিকের উপস্থিতি প্রতিদিন অজান্তেই ঘরের বাতাসকেও বিষাক্ত করে তোলে। আর এই দূষিত বাতাস প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে আমাদের ফুসফুস। তবে কোনো দামি এয়ার পিউরিফায়ার ছাড়াই এই সমস্যার প্রাকৃতিক সমাধান রয়েছে ইনডোর প্ল্যান্টে। কিছু নির্দিষ্ট গাছ ঘরের বাতাসের মান উন্নত করে ফুসফুসকে রাখে একেবারে সুরক্ষিত।
ফুসফুসের সুরক্ষা নিশ্চিতে যে ৫টি গাছ ঘরে রাখবেন:
- স্নেক প্ল্যান্ট: সাধারণ গাছের বিপরীত এটি রাতেও ঘরে অক্সিজেন সরবরাহ চালিয়ে যায়। বাতাস থেকে ক্ষতিকর টক্সিন শুষে নিতে এটি অত্যন্ত পারদর্শী। শোওয়ার ঘরে এই গাছ রাখলে নিরবচ্ছিন্ন ও বিশুদ্ধ বাতাস পাওয়া যায়, যা ফুসফুসের ওপর অতিরিক্ত চাপ কমায়।
- অ্যালোভেরা: শুধু রূপচর্চা বা ঔষধি গুণ নয়, অ্যালোভেরা বাতাসের ক্ষতিকারক বেঞ্জিন ও ফরমালডিহাইড শোষণ করে পরিবেশকে রাখে বিষমুক্ত।
- স্পাইডার প্ল্যান্ট: অ্যালার্জি কিংবা হাঁজলর সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের ঘরবাড়িতে স্পাইডার প্ল্যান্ট থাকা খুবই উপকারী। এটি খুব দ্রুত বাতাস থেকে অ্যালার্জেন ও দূষণ দূর করে ফুসফুস ভালো রাখতে সাহায্য করে।
- মানিপ্ল্যান্ট: খুব কম পরিচর্যাতেই এই গাছটি ঘরের ভেতরে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। বাতাস সতেজ রাখার পাশাপাশি এটি আপনার ঘরের সৌন্দর্যও বহুগুণ বাড়িয়ে দেবে।
- এরিকা পাম: এটি কেবল বাতাস পরিশোধিতই করে না, ঘরের শুষ্কতা দূর করে প্রাকৃতিকভাবে আর্দ্রতা বজায় রাখে। ফলে ফুসফুসে সহজেই পৌঁছে যায় আর্দ্র ও বিশুদ্ধ হাওয়া।
দিনশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ঘরের শোওয়ার ঘর বা বসার ঘরে জায়গা করে দিন এসব প্রাকৃতিক এয়ার পিউরিফায়ারকে। সামান্য একটু সচেতনতায় ঘরের সৌন্দর্য যেমন বাড়াবে, তেমনি সুরক্ষিত থাকবে আপনার ও আপনার প্রিয়জনদের ফুসফুস।
