‘ঘৃণার ভাষণ’ ও হুমকির মামলা! হেয়ার স্ট্রিট থানায় এবার কাঠগড়ায় মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: নির্বাচনের পারদ নামলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি উঠল ‘ঘৃণার ভাষণ’ (Hate Speech) দেওয়ার মারাত্মক অভিযোগ। গত সপ্তাহে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের ঠিক আগে ধর্মতলার একটি জনসভা থেকে ভাষণ দেওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য রাখেন এবং প্রকাশ্যেই হুমকি দেন। তাঁর সেই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা।
হেয়ার স্ট্রিট থানায় এই হাই-প্রোফাইল অভিযোগ জমা পড়ার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা এখনই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। ঘটনার জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।
