চলতি সপ্তাহেই কি বিদায় নিচ্ছে বর্ষা, পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া – এবেলা

চলতি সপ্তাহেই কি বিদায় নিচ্ছে বর্ষা, পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর মুখেও রাজ্যজুড়ে জারি রয়েছে বৃষ্টির আনাগোনা। কলকাতা, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আরও কয়েক দিন হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে স্বস্তির খবর হলো, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা বা বড় ধরনের দুর্যোগের সতর্কতা নেই। দফায় দফায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কেনাকাটা ও পুজো প্রস্তুতির আমেজে তা বড় কোনো বাধা তৈরি করবে না।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বুধবারের পর থেকে রাজ্য জুড়ে আবহাওয়া পরিবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির পর্ব কাটিয়ে জলদি বর্ষা বিদায় নিতে পারে। ফলে পুজোর মূল দিনগুলোতে আবহাওয়া শুষ্ক ও উৎসবের জন্য অনুকুল থাকার আশা করছেন বঙ্গবাসী। আবহাওয়া পরিবর্তনশীল হলেও, চলতি সপ্তাহেই বাংলা থেকে বর্ষা পাততাড়ি গোটাতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *