চিংড়িঘাটা মেট্রোর জট কাটল: হাইকোর্টের কড়া নির্দেশে বড় পদক্ষেপ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের কড়া মনোভাবের পর অবশেষে গতি ফিরল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে। দীর্ঘ এক বছরের অচলাবস্থা কাটাতে এবং কবি সুভাষ-বিমানবন্দর মেট্রোর কাজ দ্রুত শেষ করতে চিংড়িঘাটায় নতুন ট্রাফিক ডাইভারশন চালু করেছে কলকাতা পুলিশ। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জটিলতা মেটানোর চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি।
যানজট নিয়ন্ত্রণে সায়েন্স সিটির দিক থেকে আসা বড় গাড়িগুলো এখন ক্যাপ্টেন ভেড়ির নতুন রাস্তা দিয়ে যাতায়াত করছে। এর ফলে মেট্রো করিডরের নীচের ৩৬৬ মিটার অংশে নির্মাণকাজ চালানোর পথ প্রশস্ত হলো। উত্তরমুখী পথের জট কাটলেও দক্ষিণমুখী যান চলাচলের স্থায়ী সমাধান নিয়ে বর্তমানে আলোচনা চালাচ্ছে প্রশাসন।

