চুল ধোওয়ার সময় ঘাড় বাঁকালেই স্ট্রোক! পার্লারের এই ভুলের খেসারত দিচ্ছেন না তো? – এবেলা

চুল ধোওয়ার সময় ঘাড় বাঁকালেই স্ট্রোক! পার্লারের এই ভুলের খেসারত দিচ্ছেন না তো? – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর আগে চুল পরিষ্কার করতে পার্লারে গিয়ে শ্যাম্পু করার সময় ঘাড় পেছনে হেলানোর সাধারণ অভ্যাসটি ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘বিউটি পার্লার স্ট্রোক সিন্ড্রোম’। সেলুনে চুল ধোওয়ার বেসিনে মাথা অতিরিক্ত পেছনের দিকে বাঁকানোর ফলে ঘাড়ের ওপর চরম চাপ সৃষ্টি হয়, যাকে বলা হয় হাইপার এক্সটেনশন। এর জেরে ঘাড়ের পেছনের প্রধান রক্তনালী বা ভার্টিব্রাল আর্টারি সংকুচিত কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারে। রক্তপ্রবাহ বিঘ্নিত হওয়ায় মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ কমে যায়, যা থেকে ব্রেন স্ট্রোকের মতো প্রাণঘাতী ঝুঁকি তৈরি হতে পারে।

যদিও বিশ্বজুড়ে এ ধরনের ঘটনা বিরল, তবুও সামান্য অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে যাঁদের স্পন্ডিলাইসিস বা রক্তনালীর সমস্যা রয়েছে, তাঁদের ঝুঁকি আরও বেশি। এই বিপদ এড়াতে কিছু সহজ সতর্কতা অবলম্বন করা জরুরি। শ্যাম্পু করার সময় ঘাড়ের নিচে রোল করা তোয়ালে বা কুশন দিয়ে নেক সাপোর্ট নিন এবং একটানা ঘাড় হেলিয়ে রাখবেন না। এছাড়া চুল ধোওয়ার পর মাথা ঘোরা বা চোখে ঝাপসার মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *