‘ছাত্ররা নিজেদের সিদ্ধান্ত নিক’, যাদবপুরের হিংসা নিয়ে কড়া প্রতিক্রিয়া অর্থমন্ত্রী স্বপনের, বসছে তদন্ত কমিটি – এবেলা

‘ছাত্ররা নিজেদের সিদ্ধান্ত নিক’, যাদবপুরের হিংসা নিয়ে কড়া প্রতিক্রিয়া অর্থমন্ত্রী স্বপনের, বসছে তদন্ত কমিটি – এবেলা

এবেলা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতের হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ইমেল মারফৎ পুলিশে অভিযোগ জানান উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি পুরো ঘটনার বিশদ তদন্তে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০ অগস্ট রাত সাড়ে ১২টা নাগাদ একদল অজ্ঞাতপরিচয় বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায়। সিসিটিভি ভাঙচুর, অরবিন্দ ভবনের সামনে অগ্নিসংযোগ এবং কলাপসিবল গেটের ভেতর জ্বলন্ত বস্তু ছুঁড়ে মারা হয়, যা ভেতরে থাকা মানুষের প্রাণসংশয়ের কারণ হতে পারত। এছাড়া প্রধান হোস্টেলের গেট ভেঙে প্রবেশের চেষ্টাও করে তারা। উপাচার্য পুলিশকে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, এই ঘটনার পর রাজ্য সরকারের পক্ষে মুখ খুলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ছাত্রদের নিজেদের বিষয় নিজেরাই ঠিক করতে দেওয়া উচিত, বাইরের কারও হস্তক্ষেপ করা অনুচিত।” সব রাজনৈতিক পক্ষকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন, এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয় তথা রাজ্যের জন্য অত্যন্ত নেতিবাচক। নন্দলাল বসুর শিল্পকর্মের আসাম্মানের নিন্দা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, যাদবপুরে দ্রুত শান্তি ফিরে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠানটি তার উৎকর্ষ বজায় রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *