জকোভিচের কানে রহস্যময় প্যাচ! উইম্বলডন কাঁপানো এই জিনিসের কাজ কী? – এবেলা

জকোভিচের কানে রহস্যময় প্যাচ! উইম্বলডন কাঁপানো এই জিনিসের কাজ কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

উইম্বলডনের কোর্টে নোভাক জকোভিচের কানে রহস্যময় ছোট প্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা শুরু হয়েছে। দর্শকদের মনে প্রশ্ন, এটি কি কোনও চোট নাকি নতুন চিকিৎসা? জানা গিয়েছে, এটি আসলে ‘ইয়ার সিডিং’ নামক একটি প্রাচীন চিনা বিকল্প চিকিৎসা পদ্ধতি। আরিকুলার অ্যাকুপ্রেসার নির্ভর এই থেরাপি বর্তমানে ক্রীড়াবিদদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এই পদ্ধতিতে কানের নির্দিষ্ট অংশে টেপের সাহায্যে ক্ষুদ্র বীজ বা ধাতব বল লাগিয়ে স্নায়ুকে উদ্দীপিত করা হয়। বিশেষজ্ঞরা জানান, মানসিক চাপ, উদ্বেগ বা ব্যথা কমাতে এটি ব্যবহৃত হলেও এর পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কেবল তারকাদের অন্ধ অনুকরণ করে এই থেরাপি ব্যবহার করা একেবারেই উচিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *