জরুরি শুনানি সুপ্রিম কোর্টে: ‘অবিলম্বে ব্যারিকেড সরান, চালু করুন মেট্রো ও ইন্টারনেট’— দিল্লি পুলিশকে কড়া বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ
সিজেপি (CJP)-র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে কড়া হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে দায়ের করা এক আবেদনের ভিত্তিতে রবিবার এক বিশেষ শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে শীর্ষ আদালত।
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিতান্ত প্রয়োজন না থাকলে অবিলম্বে দিল্লির রাস্তাঘাট থেকে সব ধরনের পুলিশি ব্যারিকেড তুলে নিতে হবে। সাধারণ মানুষের যাতায়াত ও স্বাভাবিক চলাফেরা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা পুলিশ ও প্রশাসনকে নিশ্চিত করতে বলা হয়েছে।
এর পাশাপাশি, সাধারণ জনজীবনের দুর্ভোগ কমাতে বন্ধ থাকা মেট্রো পরিষেবা এবং বন্ধ হওয়া ইন্টারনেট পরিষেবাও দ্রুত পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অনাকাঙ্ক্ষিত পুলিশি বিধিনিষেধের বিষয়ে কৈফিয়ত চেয়ে দিল্লি পুলিশকেও নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
