জলপাইগুড়িতে ঘন কুয়াশা, ব্যাহত ট্রেন ও সড়ক পরিষেবা

মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি শহর ও গ্রামাঞ্চল ঘন কুয়াশার চাদরে ঢেকেছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সমতলের এই জেলায় পাহাড়ি আবহাওয়া অনুভূত হচ্ছে।

সকাল থেকেই রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কুয়াশার কারণে জাতীয় সড়কে ভারী যানবাহন ধীর গতিতে চলছে, যা সড়ক পরিবহনে সমস্যা তৈরি করেছে। রেলপথেও কুয়াশার প্রভাব পড়েছে। দৃশ্যমানতা কম থাকায় ট্রেন চলাচলের গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে, ফলে রাজধানী দিল্লি থেকে উত্তর-পূর্ব ভারতগামী ট্রেনগুলির সময়সূচিতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

শীতের আমেজ উপভোগ করতে মানুষজন সোয়েটার, জ্যাকেট ও মাফলার পরে বাইরে বেরোচ্ছেন। ঠান্ডার হাত থেকে বাঁচতে সকাল থেকেই চায়ের দোকানগুলিতে ভিড় বাড়ছে। উৎসবের মরশুম শেষ হলেও জলপাইগুড়ি জেলা এবং ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। সব মিলিয়ে কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়িতে শীতের আগমনী বার্তা স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *