লেটেস্ট নিউজ

জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া জবাব: সন্ত্রাস নিয়ে চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানকে তীব্র আক্রমণ করল ভারত। ভারতীয় স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ সাফ জানান, রাষ্ট্রীয় নীতি হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করা কখনোই ‘নতুন স্বাভাবিক’ হতে পারে না। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানের তোলা মিথ্যা অভিযোগ উড়িয়ে দিয়ে ভারত জানায়, সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করতেই এই লক্ষ্যভেদী সামরিক অভিযান চালানো হয়েছিল।

কাশ্মীর ইস্যুতে কড়া অবস্থানে ভারত পুনর্ব্যক্ত করে যে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া, ইন্দাস জলচুক্তি ও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নিয়েও ইসলামাবাদকে তুলোধোনা করে নয়াদিল্লি। স্পষ্ট জানানো হয়, সীমান্ত সন্ত্রাস পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *