জাতীয় স্বার্থ ও সংগঠন মজবুত করাই লক্ষ্য, দিল্লির বৈঠকে মোদী-নীতিন নবীন – এবেলা

জাতীয় স্বার্থ ও সংগঠন মজবুত করাই লক্ষ্য, দিল্লির বৈঠকে মোদী-নীতিন নবীন – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে নবনিযুক্ত দলীয় পদাধিকারীদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী। দলের শীর্ষ নেতৃত্ব এবং নতুন পদাধিকারীদের উপস্থিতি এই বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিজেপির সদর দফতরে পৌঁছনোর পর প্রবীণ নেতা ও দলীয় কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

দলের জাতীয় সভাপতি নিতিন নবীন ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বৈঠকে সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি যুবসমাজকে দলের সঙ্গে আরও বেশি করে যুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে স্বচ্ছ্বভাবে পৌঁছয়, সে বিষয়েও দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *