জামিন পেলেও রেহাই নেই, এনআইএ-র জালে শাব্বির শাহ!

জামিন পেলেও রেহাই নেই, এনআইএ-র জালে শাব্বির শাহ!

১৯৯৬ সালের একটি সন্ত্রাসী হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাব্বির আহমেদ শাহকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার জম্মুর একটি বিশেষ আদালত ৭২ বছর বয়সী এই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তকারী সংস্থাটির দাবি, ১৯৯৬ সালে এক জঙ্গির শেষকৃত্য চলাকালীন পুলিশ কর্মীদের ওপর চালানো হামলায় সরাসরি যোগসূত্র রয়েছে সাব্বির শাহর।

দীর্ঘ সাত বছর কারাবাসের পর গত মার্চ মাসে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিং সংক্রান্ত দুটি ভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট ও দিল্লির একটি আদালত থেকে তিনি জামিন পেয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় ৩০ বছরের পুরনো এই মামলার জেরে তাকে ফের গ্রেপ্তার করা হয়। এনআইএ-র অভিযোগ, সাব্বির শাহ হাওলা ও সীমান্ত বাণিজ্যের মাধ্যমে পাওয়া অর্থ উপত্যকায় পাথর নিক্ষেপ, সরকারি সম্পত্তি ধ্বংস এবং নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। বর্তমান রিমান্ডে তাকে ১৯৯৬ সালের সেই হামলার পেছনের ষড়যন্ত্র সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *