জার্মানির রেসিং ট্র্যাকে মর্মান্তিক দুর্ঘটনা, কিংবদন্তি চালক জুহা মিত্তিনেনের প্রয়াণে শোকের ছায়া!

জার্মানির রেসিং ট্র্যাকে মর্মান্তিক দুর্ঘটনা, কিংবদন্তি চালক জুহা মিত্তিনেনের প্রয়াণে শোকের ছায়া!

জার্মানির নুরবারগিং রেসিং ট্র্যাকে ‘নুরবারগিং ল্যাঙ্গস্ট্রেকেন-সিরিজ়’ (NLS) কোয়ালিফায়ার রেস চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনায় ৬৬ বছর বয়সি অভিজ্ঞ ফিনিশ চালক জুহা মিত্তিনেন প্রাণ হারিয়েছেন। শনিবার অত্যন্ত সংকীর্ণ ও বিপজ্জনক ‘ক্লোস্টারটাল’ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মাত্র তিন ল্যাপ অতিক্রম করার পরপরই এই বিপর্যয়ের জেরে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রেসটি বন্ধ ঘোষণা করেন। মিত্তিনেনের ১২১ নম্বর বিএমডব্লিউ ৩২৫আই গাড়িটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পর তাকে দ্রুত মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আরও ছয়জন চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্র্যাকে তেল পড়ে থাকার কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ম্যাক্স ভার্সটাপেনসহ ক্রীড়ামহল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত রেসিং ইভেন্ট আপাতত স্থগিত করা হয়েছে এবং রবিবারের রেস শুরুর আগে মিত্তিনেনের স্মরণে নীরবতা পালনের ঘোষণা দেয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে রেসিং কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *