জীবিত থেকেও মৃত? এক বছর ধরে বন্ধ বার্ধক্য ভাতা!

জীবিত থেকেও মৃত? এক বছর ধরে বন্ধ বার্ধক্য ভাতা!

নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পার চন্দননগরের ৮ নম্বর বুথ এলাকায় সরকারি নথিতে ‘মৃত’ ঘোষিত হওয়ায় ৯৪ বছর বয়সী পাঁচুগোপাল তরফদার এবং তাঁর স্ত্রী পার্বতী গত এক বছর ধরে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। কেন্দ্রীয় সরকারের এনএসএপি (NSAP) প্রকল্পের আওতায় পাওয়া এই আর্থিক সহায়তা সরকারি নথিতে ভুলবশত তাঁদের মৃত দেখানোর কারণে বন্ধ হয়ে গেছে বলে বিডিও অফিস থেকে জানানো হয়েছে। বর্তমানে চরম অনাহার ও মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধ দম্পতি।

আর্থিক সংকটের কারণে ওষুধ ও দু’বেলা অন্ন সংস্থান করা দম্পতির পক্ষে আসাম্ভব হয়ে পড়েছে এবং তাঁরা একটি ভাঙা মাটির কুঠিরে দিন কাটাচ্ছেন। দম্পতির এই করুণ অবস্থা নিয়ে এলাকায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা অশোক কুমার ঘোষ তাঁদের দুর্দশার কথা স্বীকার করেছেন। অন্যদিকে, বিজেপির বুথ সভাপতি শিবনাথ মুখোপাধ্যায় এবং পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাসের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *