জেনজিদের ১০টি করে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড! বিস্ফোরক দাবি বাবা রামদেবের – এবেলা

জেনজিদের ১০টি করে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড! বিস্ফোরক দাবি বাবা রামদেবের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের হরিদ্বারে এক অনুষ্ঠানে জেনজি প্রজন্মকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব। তিনি দাবি করেছেন, যুবপ্রজন্মের একাংশ দিকভ্রষ্ট হয়ে পড়ছে এবং অনেকেরই নাকি দশটি করে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে। এছাড়া কিছু তরুণ-তরুণী বিড়ি, সিগারেট ও মদের নেশায় আসক্ত হচ্ছেন বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে তিনি এ কথাও স্পষ্ট করেছেন যে, জেনজিদের একটি বড় অংশ অত্যন্ত ভালো কাজ করছে এবং দেশের জন্য ইতিবাচক ভূমিকা পালন করছে। খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো বিষয়গুলো নিয়ে তরুণদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমালোচকদের নিয়েও কড়া ভাষায় তোপ দাগেন রামদেব। তাঁর মতে, কিছু মানুষ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে হুট করে প্রধানমন্ত্রীর গদি দখলের দিবাস্বপ্ন দেখছেন এবং দেশে ভালো কিছু ঘটছে না বলে অপপ্রচার চালাচ্ছেন। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও পারস্পরিক শত্রুতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। কৃষি, শিল্প ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি সাধিত হচ্ছে উল্লেখ করে রামদেব দেশবাসীর কাছে সেই সাফল্যের প্রশংসা করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *