জেন জি নিয়ে বড় বার্তা! আরএসএসের বৈঠকে নীতিন নবীনের প্রথম উপস্থিতি ঘিরে তুঙ্গে চর্চা! – এবেলা

জেন জি নিয়ে বড় বার্তা! আরএসএসের বৈঠকে নীতিন নবীনের প্রথম উপস্থিতি ঘিরে তুঙ্গে চর্চা! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশাখাপত্তনমে বুধবার থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনদিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। সংঘের এই সর্বভারতীয় বৈঠকে এই প্রথমবার অংশ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সংঘ প্রধান মোহন ভাগবত, সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে ও বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে রাজনৈতিক মহলে এই বৈঠককে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে। সংঘের মতাদর্শে চলা ৩২টি সংগঠনের শীর্ষ নেতৃত্ব বৈঠকে উপস্থিত থেকে পারস্পরিক সমন্বয় আরও মজবুত করার নতুন কৌশল নিয়ে আলোচনা করছেন।

রাজনীতির পাশাপাশি এবারের বৈঠকে তরুণ প্রজন্ম ও সামাজিক বিষয়গুলিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। জেন জি আন্দোলন, যুবসমাজের মধ্যে মাদকের বাড়তে থাকা প্রভাব এবং জনসাংখ্যিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি দেশের উন্নয়নের মডেল খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আগামী বছর থেকে সংঘের সাংগঠনিক কাঠামোয় প্রদেশ বদল করে ‘সম্ভাগ’-ভিত্তিক ব্যবস্থায় কাজের রূপরেখা কী হবে, তিন দিনের এই হাই-প্রোফাইল বৈঠকে তারও চূড়ান্ত পরিকল্পনা তৈরি হওয়ার কথা রয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *