জেরক্সের দোকানে বসে বিচারক ও সরকারি কর্তাদের সই-স্ট্যাম্প জাল! বর্ধমানে পর্দাফাঁস বিশাল কেলেঙ্কারির – এবেলা

জেরক্সের দোকানে বসে বিচারক ও সরকারি কর্তাদের সই-স্ট্যাম্প জাল! বর্ধমানে পর্দাফাঁস বিশাল কেলেঙ্কারির – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্ধমান কোর্ট কম্পাউন্ডের একটি জেরক্স দোকান থেকে বিচারক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনজীবীর জাল স্ট্যাম্প-সইসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত দোকানের কর্মচারী বিবেকানন্দ ঘোষের সঙ্গে যুক্ত দুই ল’ক্লার্ক ও এক স্ট্যাম্প তৈরির দোকানদারও গ্রেফতার হয়েছে। এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা ছাড়াই মোটা টাকার বিনিময়ে আসল নথি ছাড়া জাল এফিডেভিট বানিয়ে দেওয়া হতো এই চক্র থেকে। পুলিশ অভিযানের সময় একাধিক ভুয়ো এফিডেভিট, ৪টি জাল স্ট্যাম্প এবং নগদ ৫০,৫২০ টাকা বাজেয়াপ্ত করেছে।

এই চক্রের মাধ্যমে তৈরি জাল নথি বড়সড় দুর্নীতিতে ব্যবহার করা হচ্ছিল বলে তদন্তকারীদের অনুমান। ধৃত চারজনকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বর্ধমান বার অ্যাসোসিয়েশন ও ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্তারা এই ঘটনার কড়া নিন্দা করে পুলিশের আইনি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *