জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে সরাসরি রাষ্ট্রপতির দরবারে ‘ইন্ডিয়া’ জোট! – এবেলা

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে সরাসরি রাষ্ট্রপতির দরবারে ‘ইন্ডিয়া’ জোট! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোট চুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এ বার রাষ্ট্রপতি ভবনের দ্বারস্থ হচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তাঁর ‘বেআইনি কার্যকলাপ’-এর খতিয়ান পেশ করতে আগামী ৭ থেকে ৯ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী শীর্ষনেতারা। মঙ্গলবার নির্বাচন সদন অভিযানের পাশাপাশি এই পদক্ষেপ রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর দিল্লির বৈঠকে এই অপসারণের দাবিতে সর্বাত্মক আন্দোলনের রূপরেখা তৈরি করেছিল জোট। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও দিল্লির আকাশবাণী ভবনের সামনে ধর্না-বিক্ষোভ চালিয়ে যান বিরোধীরা। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। পাশাপাশি, জ্ঞানেশের অপসারণের দাবিতে বুধবার দিল্লি-সহ দেশের পাঁচটি প্রধান শহরে বিশাল বিক্ষোভ সমাবেশের কর্মসূচি নিয়েছে ‘ইন্ডিয়া’ জোট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *