টাকা তুললেই পকেট থেকে খসবে টাকা! এসবিআই-এর নতুন নিয়মে বড় পরিবর্তন – এবেলা

টাকা তুললেই পকেট থেকে খসবে টাকা! এসবিআই-এর নতুন নিয়মে বড় পরিবর্তন – এবেলা

এবেলা ডেস্কঃ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বিশেষ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য জারি হলো সতর্কবার্তা। দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের ‘বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট’ (BSBD) অ্যাকাউন্টের টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ব্যাঙ্কের শাখা থেকে মাসে চারবারের বেশি নগদ টাকা তুললেই গ্রাহককে গুনতে হবে বাড়তি মাশুল। সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য বিশেষ এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকর করা হয়েছে, যা নিয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, মাসে চারবার পর্যন্ত ব্যাঙ্কের শাখা থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে। তবে পঞ্চমবার বা তার পরবর্তী প্রতিটি নগদ লেনদেনে গ্রাহককে ১৫ টাকা পরিষেবা মূল্য এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি দিতে হবে। তবে মনে রাখা প্রয়োজন, এই নিয়ম শুধুমাত্র ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য। এটিএম বা মাইক্রো এটিএম ব্যবহারের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। মূলত সাধারণ মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার আওতায় আনার লক্ষ্যে তৈরি এই BSBD অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার বাধ্যবাধকতা নেই, তবে শাখার মাধ্যমে অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে এবার থেকে অতিরিক্ত চার্জ দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *