লেটেস্ট নিউজ

টানা ৯ বার বাজেট পেশ নির্মলার, গর্বের বিষয়: প্রধানমন্ত্রী মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতের সংসদীয় ইতিহাসে এটি অত্যন্ত গর্বের একটি বিষয় বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী রবিবার সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “অর্থমন্ত্রী নির্মলা জি টানা নবমবার সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন—দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে এই অনন্য কৃতিত্ব অর্জন করবেন তিনি। ভারতের সংসদীয় ইতিহাসে এই মুহূর্তটি অত্যন্ত গর্বের সাথে নথিবদ্ধ হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ১০ বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন এবং পি. চিদম্বরম ৯ বার বাজেট পেশ করেছিলেন। তবে চিদম্বরম টানা ৯ বার এই দায়িত্ব পালন করতে পারেননি, যা এবার নির্মলা সীতারমণ করতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *