টার্গেটে জেন জি! বঙ্গ বিজেপির কমিটিতে বড় রদবদল, দিল্লির কড়া নির্দেশ – এবেলা

টার্গেটে জেন জি! বঙ্গ বিজেপির কমিটিতে বড় রদবদল, দিল্লির কড়া নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে গুরুত্ব দিতে বিশেষ কৌশল গ্রহণ করেছে বঙ্গ বিজেপি। দলের শাখা সংগঠন ও বিভিন্ন কমিটিতে নতুন মুখের আধিক্য বাড়াতে দিল্লি থেকে স্পষ্ট নির্দেশিকা এসে পৌঁছেছে। সম্প্রতি সাতটি জেলায় জেলা সভাপতি পরিবর্তনের পর নতুন করে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি যুব ও মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটিও ঢেলে সাজানো হচ্ছে, যেখানে তরুণ মুখ ও নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, বর্তমান তরুণ প্রজন্মের রাজনৈতিক সক্রিয়তাকে দলের স্বার্থে কাজে লাগাতেই এই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

এদিকে, বঙ্গ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি অমিত সামন্ত জানিয়েছেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করতে প্রতিটি বুথে একশো জন করে রাষ্ট্রবাদী যুব কার্যকর্তা তৈরি করাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। এই কার্যকর্তারা সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচিগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন। পাশাপাশি, যুবসমাজকে আরও বেশি রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ ও বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে, কর্মসংস্থান ও শিল্পায়নের সুযোগ তরুণদের মাঝে ছড়িয়ে দিতেও দল বিশেষ রূপরেখা নিয়ে এগোচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *