টালায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে বিশেষ কমিটি, শনিবার থেকে শুরু কাজ

টালায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে বিশেষ কমিটি, শনিবার থেকে শুরু কাজ

চলতি মাসের ৯ তারিখ টালায় ব্রিটিশ আমলের ১০৭ বছরের পুরনো ৭২ ইঞ্চি ব্যাসের জল সরবরাহকারী পাইপলাইন ফেটে বড় ধরনের বিপর্যয় ঘটে। এই ঘটনার পর থেকে জোড়াতালি দিয়ে কোনোমতে জল সরবরাহ সচল রাখা হয়েছে। বর্তমানে রেললাইনের নিচে থাকা ক্ষতিগ্রস্ত অংশটি বন্ধ রেখে ৪৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি বাইপাস পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তবে এই বিকল্প ব্যবস্থায় উত্তর কলকাতার বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের জোগান পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে।

পুরসভার ইঞ্জিনিয়ারদের মতে, এই পুরনো পাইপলাইনটির বর্তমান জরাজীর্ণ অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পুর কমিশনার স্মিতা পাণ্ডের উদ্যোগে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী শনিবার থেকে এই পাইপ মেরামতের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কমিটির মূল লক্ষ্য হলো পাইপলাইন বদল করা এবং ভূগর্ভস্থ পাইপলাইনের সঠিক মানচিত্র তৈরি করা।

কলকাতার পানীয় জলের প্রধান উৎস হুগলি নদী। জলহাটির পলতা জলপ্রকল্পে পরিশোধিত জল পাইপের মাধ্যমে শহরে এসে টালাসহ বিভিন্ন পাম্পিং স্টেশনে জমা হয়। সেখান থেকে বুস্টার পাম্পিং স্টেশনের সাহায্যে শহরজুড়ে জল সরবরাহ করা হয়। মহানগরের অলিগলিতে ছড়িয়ে থাকা পাইপলাইনের সঠিক মানচিত্র না থাকায় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পুরসভাকে। শতাব্দী প্রাচীন এই পরিকাঠামো সংস্কারে গঠিত কমিটি এখন পাইপলাইন বদল ও মানচিত্র তৈরির বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *