টিএমসি নেতাদের ওপর ‘ডিম হামলা’! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা – এবেলা
June 23, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: বাঁকুড়াসহ গোটা পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা ও জনপ্রতিনিধিদের বাড়ি লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার ‘ডিম হামলা’র ঘটনা এবার গড়াল আদালতে। তৃণমূল নেতা-কর্মীদের ওপর হওয়া এই লাগাতার ডিম হামলার ঘটনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হলো একটি জনস্বার্থ মামলা।
সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী তথা বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে খবর, সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই চাঞ্চল্যকর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
