টি২০ বিশ্বকাপ: বাংলাদেশের সাংবাদিকরা আসছেন ভারতে, অপ্রস্তুত স্কটল্যান্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
আইসিসি জানিয়েছে, টি২০ বিশ্বকাপ বয়কট করলেও বাংলাদেশের সংবাদমাধ্যম প্রতিনিধিরা ভারতে আসছেন। দেশটির বিপুল সংখ্যক সাংবাদিক অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছেন। তবে নির্ধারিত কোটা অনুযায়ী প্রত্যেকের আবেদন গ্রহণ করা সম্ভব নয়। বর্তমানে যাচাই-বাছাই শেষে বাছাইকৃত সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে হুট করে সুযোগ পেয়ে বিপাকে পড়েছে স্কটল্যান্ড। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, বিশ্বকাপের জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। হাতে সময় কম থাকায় স্পন্সর সংগ্রহ এবং নতুন জার্সি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শেষ করতে হিমশিম খাচ্ছেন স্কটিশ কর্তারা।

