টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান? চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে দ্রুত – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির ৩০ মিনিটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিসি কর্তৃক বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই টুর্নামেন্ট বয়কট করতে পারে বলে জোরালো জল্পনা চলছে।
পিসিবি প্রধান মহসিন নকভি জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতি ও আইসিসির অবস্থান প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়েছে। আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। উল্লেখ্য, এই স্পর্শকাতর বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সময় প্রধানমন্ত্রীর নাম ভুল লিখে নতুন বিতর্কের জন্ম দিয়েছিলেন নকভি।

