টুলুর পর দাদা মসিরউদ্দিনের বাড়িতেও রাতভর তল্লাশি, কী উদ্ধার করল পুলিশ? – এবেলা
August 1, 2026

এবেলা ডেস্কঃ
টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের পর এবার পুলিশের নজরে তাঁর দাদা মহম্মদ মসিরউদ্দিন ওরফে মসির মণ্ডল। শুক্রবার সিউড়ির মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত মসিরউদ্দিনের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।
প্রায় আট ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই টানা তল্লাশি অভিযান। অবশেষে রাত ২টো ২০ নাগাদ পুলিশ আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বের হন। সূত্র মারফত জানা গেছে, দীর্ঘ সময় ধরে এই তল্লাশি চালানো হলেও মসিরউদ্দিনের ঘর থেকে মাত্র ৩৫০ গ্রাম সোনা এবং নগদ ৭৬ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
