ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা
July 22, 2026

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে কিছুদিন আগে ‘জয় মা কালী’ নামক ট্রলারটি উল্টে যাওয়ার ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় একাধিক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীদের মধ্যে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন, তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্য বিধানসভাতেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
