ট্রাম্পের শান্তি প্রস্তাব কি থামাবে যুদ্ধ, ইরানে কেন মুনির?

ট্রাম্পের শান্তি প্রস্তাব কি থামাবে যুদ্ধ, ইরানে কেন মুনির?

ইরান-আমেরিকা উত্তেজনা প্রশমনে তেহরানে পাক প্রতিনিধিদল

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা প্রশমনে ফের সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে অস্থিরতা নিরসনে ইসলামাবাদে আয়োজিত প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও, বর্তমানে উভয় পক্ষ দ্বিতীয় দফার বৈঠকে বসতে সম্মত হয়েছে। এই কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে বুধবার বিশেষ বিমানে তেহরান সফর করেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সেখানে তাঁরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে হোয়াইট হাউস।

বর্তমান আলোচনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা। কূটনৈতিক সূত্র অনুযায়ী, দ্বিতীয় দফার আলোচনার আগেই ইরান হরমুজ প্রণালীর একটি বড় অংশ সাধারণ জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছে। ওমানের নিকটবর্তী জলপথ থেকে মাইন অপসারণ এবং মার্কিন ও ইজরায়েলি জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা গেলে আগামী কয়েক দিনের মধ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার বৈঠকে কোনো দীর্ঘস্থায়ী রফাসূত্র বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *