ডবল ইঞ্জিন আসতেই ঘুচল বঞ্চনা, বাংলার জন্য বিরাট বরাদ্দ কেন্দ্রের! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের জন্য ‘ভিবি-জিরাম-জি’ (আগের ১০০ দিনের কাজ) প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করল মোদী সরকার। রবিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক দেশজুড়ে এই তহবিলের ঘোষণা করে, যার মধ্যে বাংলার ভাঁড়ারে এসেছে ১২৬৪.৪৯ কোটি টাকা।
রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন জমানায় এই বরাদ্দ গ্রামীণ মানুষকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করবে। এই রূপান্তরিত প্রকল্পে কাজের সময়সীমা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান ও কাজের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা সুনিশ্চিত করতে কড়া নজর রাখছে কেন্দ্র।
