ডেবরায় চাকরি দুর্নীতিতে তুলকালাম! কাদের পকেটে গেল লক্ষ লক্ষ টাকা? – এবেলা

ডেবরায় চাকরি দুর্নীতিতে তুলকালাম! কাদের পকেটে গেল লক্ষ লক্ষ টাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

ডেবরায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার চাঞ্চল্যকর মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ম্যারাথন জেরা করল সিআইডি। সোমবার ভবানীভবনে দীর্ঘ আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা সুজয় হাজরার সঙ্গে আর্থিক লেনদেন এবং প্রতারিতদের কাছ থেকে সংগৃহীত টাকা ক্যামাক স্ট্রিটে সুমিতের কাছে পাঠানোর চ্যাট খতিয়ে দেখে এই জেরা করা হয়। যদিও সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে সুমিত দাবি করেছেন, এই দুর্নীতি বা চাকরি দেওয়ার প্রতিশ্রুতির বিষয়ে তিনি সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।

তদন্তে উঠে এসেছে, ডেবরায় স্বাস্থ্য, শিক্ষা ও পুলিশসহ বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল। এই ঘটনার জেরে আগেই আইনি জটিলতায় পড়েছেন অভিযুক্তরা। এদিকে, শালবনিতে জমি দুর্নীতি মামলায় রক্ষাকবচ পাওয়ার পর সুমিতের আইনজীবী নতুন চার মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সিআইডি এই ঘটনার গভীরে পৌঁছাতে এবং আসল সুবিধাভোগীদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *