তিরুমালা মন্দিরে ১২১ কেজি সোনার অলঙ্কার দান, বাজারমূল্য ১৬০ কোটি টাকা

অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে এক ভক্ত ১২১ কেজি ওজনের সোনার অলঙ্কার দান করেছেন। ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরকে মাথা থেকে পা পর্যন্ত সাজানোর জন্য এই অলঙ্কারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মোট ৪৫টি সোনার অলঙ্কার ৯টি সেটে সাজিয়ে গত ২৬ নভেম্বর তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এই বিপুল পরিমাণ সোনার আনুমানিক বাজারমূল্য ১৫০ থেকে ১৬০ কোটি টাকা।

এই বিশেষ অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মন্দির কর্তৃপক্ষের দাবি, একক কোনো ভক্তের পক্ষ থেকে তিরুমালা মন্দিরে এটিই এ যাবৎকালের সর্ববৃহৎ সোনার নিবেদন। টিটিডি সমাজমাধ্যমে এই দানকে এক ভক্তের ‘অসাধারণ নিবেদন’ হিসেবে অভিহিত করেছে।

তিরুমালা তিরুপতি দেবস্থানম মন্দির ও এর সংশ্লিষ্ট কার্যকলাপ পরিচালনার দায়িত্বে রয়েছে। সারা বছর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এখানে দান করে থাকেন। তবে এবারের দানের পরিমাণ, অলঙ্কারগুলির বিশেষ নকশা ও ওজন এটিকে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *