তিলোত্তমা কাণ্ডের ২ বছর পর বিশাল মোড়! শুভেন্দুর নির্দেশের ২৪ ঘণ্টায় খড়দহ থানায় নতুন FIR, ফাঁস প্রভাবশালীদের নাম – এবেলা

তিলোত্তমা কাণ্ডের ২ বছর পর বিশাল মোড়! শুভেন্দুর নির্দেশের ২৪ ঘণ্টায় খড়দহ থানায় নতুন FIR, ফাঁস প্রভাবশালীদের নাম – এবেলা

এবেলা ডেস্কঃ

তিলোত্তমা কাণ্ডের দু’বছর পার হলেও বিচারের দাবিতে আঁচে ভাটা পড়েনি। আর তার মাঝেই এই মামলায় আসলো এক বড় আইনি মোড়। গত ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যুবার্ষিকীর স্মরণসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার পূর্ণাঙ্গ বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর সেই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই খড়দহ থানায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন তিলোত্তমার বাবা।

শুভেন্দুর বিস্ফোরক দাবি ও নির্দেশ স্মরণসভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তিলোত্তমার দেহ দাহ করার সময় পরিবারের কোনো আইনি সম্মতি বা সই নেওয়া হয়নি। তিনি সরাসরি দাবি করেন, এই সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ার নেপথ্যে ছিলেন জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সন্দীপ মুখোপাধ্যায়। এরপরেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে দ্রুত নতুন মামলা রুজু করে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

নতুন FIR ও গুরুতর ধারা শুভেন্দুর বার্তার পরই তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন। তিলোত্তমার বাবার দায়ের করা নতুন এফআইআর-এ অভিযুক্তের তালিকায় নাম উঠেছে নির্মল ঘোষ সহ ওই তিন প্রভাবশালী ব্যক্তির। পুলিশ সূত্রের খবর, নতুন এই মামলায়:

  • অপরাধমূলক ষড়যন্ত্র
  • তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা
  • ভয় দেখানো
  • বেআইনিভাবে আটকে রাখা

—এই ধরনের একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারায় তদন্ত শুরু হয়েছে। তিলোত্তমার বিচার চেয়ে চলা দীর্ঘ লড়াইয়ে এই নতুন আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *