তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটি ঘোষণা, বড় পদ পেলেন ফিরহাদ-ঋতব্রতরা – এবেলা
June 23, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: সর্বভারতীয় স্তরে দলের রাশ আরও শক্ত করতে নতুন ওয়ার্কিং কমিটি (Working Committee) ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এই কমিটিতে মূলত ১০ জন হেভিওয়েট নেতার নাম ঘোষণা করা হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, বিপ্লব মিত্র, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, সচন্দি সাহা, রথীন ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
একই সঙ্গে দলের চার শীর্ষ নেতা-নেত্রীকে সহ-সভাপতির (Vice President) গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিন। অন্যদিকে, দলের নতুন সাধারণ সম্পাদক (General Secretary) নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহা। রাজনৈতিক মহলের মতে, নতুন কমিটিতে পুরনো ও বিশ্বস্ত মুখদের ওপরই ভরসা রাখল ঘাসফুল শিবির।
