তৃণমূলে ক্ষমতার লড়াইয়ে নাটকীয় মোড়! সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময় চাইল ঋত শিবির – এবেলা

এবেলা ডেস্কঃ
আসল তৃণমূল কংগ্রেস কারা—মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, তা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ঠিক আগেই সুপ্রিম কোর্টে নতুন মোড় নিল আইনি লড়াই। নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার দিনই আদালতের কাছে অতিরিক্ত সময় প্রার্থনা করেছে ঋত শিবির। দুর্গাপুজোর ছুটির অজুহাতে স্ট্যাম্প পেপার না পাওয়ার কারণ দেখিয়ে আরও দুই সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। তবে এই অতিরিক্ত সময় চাওয়ার তীব্র আপত্তি জানান অপর পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
উভয়পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ঋতব্রত শিবিরকে নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত দশ দিন সময় মঞ্জুর করেছে। একই সঙ্গে, প্রতিপক্ষের এই হলফনামা খতিয়ে দেখে নিজেদের জবাব প্রস্তুত করার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শিবিরকেও আরও দশ দিন সময় দেওয়া হয়েছে। আদালতের এই সময়সীমা পরিবর্তনের ফলে আগামী ৩০ অক্টোবর নির্ধারিত শুনানির দিন পরিবর্তনেরও আর্জি জানানো হয়েছে, যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন নিজেই।
