‘তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ ইথানল নিয়ে বিজেপি সাংসদের মন্তব্যে তুমুল বিতর্ক – এবেলা

‘তোমার বাবার বাড়ি থেকে আসবে?’ ইথানল নিয়ে বিজেপি সাংসদের মন্তব্যে তুমুল বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে যখন ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে তীব্র সমালোচনা চলছে এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠছে, ঠিক তখনই কেন্দ্রের এই নীতির সমর্থনে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সমালোচকদের তীব্র ভাষায় তোপ দেগে প্রশ্ন তোলেন, ১০০ শতাংশ খাঁটি পেট্রল কি কারও বাবার বাড়ি থেকে আসবে? দেশ নিজের জ্বালানি চাহিদার মাত্র ২০ শতাংশ উৎপাদন করতে পারে এবং বাকি ৮০ শতাংশ আমদানি করতে হয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিকল্প জ্বালানি নীতি নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

ব্রাজিলের উদাহরণ টেনে জনার্দন মিশ্র বলেন, বিশ্বের সর্বাধিক ইথানল উৎপাদনকারী ওই দেশে যদি শতভাগ যানবাহন এই জ্বালানিতে চলতে পারে, তবে ভারতেও তা সম্ভব। ভারতীয় বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে ইথানল মিশ্রণে গাড়ির ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না। এদিকে সোমবার দিল্লিতে অপরিশোধিত তেল ও জ্বালানির নতুন দাম প্রকাশ করা হয়েছে, যেখানে ইথানল ছাড়া পেট্রলের দাম ১৬৭.৩৫ টাকা, সাধারণ পেট্রোল ১০২.১২ টাকা এবং এক্সপি-৯৫ পেট্রলের দাম ১০৯.২৮ টাকা ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *