থ্যালাসেমিয়া রোগীর আর রক্তে আকাল নয়! ব্লাড ব্যাঙ্কের নতুন ‘ম্যাজিক’ নিয়মে স্বস্তি – এবেলা

থ্যালাসেমিয়া রোগীর আর রক্তে আকাল নয়! ব্লাড ব্যাঙ্কের নতুন ‘ম্যাজিক’ নিয়মে স্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

রক্তের খোঁজে আর হন্যে হয়ে ঘুরতে হবে না থ্যালাসেমিয়া রোগী বা তাঁর পরিজনদের। কোনও ব্লাড ব‌্যাঙ্কে নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকলেও, নিকটবর্তী অন্য কোন ব্লাড ব‌্যাঙ্কে তা মিলবে কি না, তা এবার খুঁজে বের করে জানাতে হবে ব্লাড ব্যাঙ্ককেই। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রতিটি রক্তের ব্যাগে ‘আরএফআইডি’ (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) ট্যাগ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্যাগের মাধ্যমেই রক্তের গ্রুপ, উপাদান, সংগ্রহের তারিখ ও মেয়াদ শেষের সমস্ত তথ্য এক নিমেষে দৃশ্যমান হবে। নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত সরকারি ব্লাড ব্যাঙ্ককে যুক্ত করায় এক জায়গাতেই মিলবে নিখুঁত সন্ধান।

রাজ্যের এই যুগান্তকারী পদক্ষেপে উপকৃত হবেন দূরদূরান্ত থেকে আসা রোগীরা। বৈধ চাহিদাপত্র নিয়ে ব্লাড ব্যাঙ্কে পৌঁছানোর পর রোগীদের আর অযথা অপেক্ষা করতে হবে না। পাশাপাশি, থ্যালাসেমিয়া আক্রান্তদের বিশেষ গুরুত্ব দিয়ে কাউন্টারের কর্মীদের সহানুভূতিশীল ও ভদ্র আচরণ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবং রক্তদাতাদের উৎসাহী করতেই এই উদ্যোগ। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত সরকারি ব্লাড ব্যাঙ্কে এই নির্দেশিকা পাঠিয়ে কঠোরভাবে তা কার্যকর করার কথা বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *