দক্ষিণবঙ্গে মেঘ কাটিয়ে রোদের ঝিলিক! বৃষ্টি কমতেই কি দাপট দেখাবে প্যাচপ্যাচে গরম? – এবেলা

দক্ষিণবঙ্গে মেঘ কাটিয়ে রোদের ঝিলিক! বৃষ্টি কমতেই কি দাপট দেখাবে প্যাচপ্যাচে গরম? – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা দুর্যোগের মেঘ কাটিয়ে দক্ষিণবঙ্গে অবশেষে দেখা মিলেছে রোদের ঝলক। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকেই রাজ্যের আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে এবং আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরেও কিছুটা কমবে বৃষ্টির দাপট।

তবে মুষলধারে বৃষ্টি থামলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে তীব্র অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। বৃষ্টি কমার কারণে আগামী দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।তবে সপ্তাহের মাঝামাঝি আবহাওয়া আবারও মোড় নিতে পারে, যেখানে বুধবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তিলোত্তমা কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলোতে পুনরায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *