দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল হলেও কাটছে না বৃষ্টির খাঁড়া, পুজোর মুখেই জানুন ওয়েদার আপডেট – এবেলা

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল হলেও কাটছে না বৃষ্টির খাঁড়া, পুজোর মুখেই জানুন ওয়েদার আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মরসুমে বাংলা থেকে বর্ষার বিদায় নিয়ে ধোঁয়াশা কাটছেই না। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দুর্বল হতে শুরু করেছে। তবে মৌসুমী বায়ু শক্তি হারালেও পুজোর আবহেই বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ বলয় এবং স্থানীয় মেঘ সঞ্চালনের কারণে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ কলকাতার আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে মেঘলা ভাব বাড়তে পারে। মহানগরী সহ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *