দক্ষিণ ভারত জয়ে মোদীর মাস্টারপ্ল্যান, কোন রাজ্যে বাড়ছে কত আসন?

দক্ষিণ ভারত জয়ে মোদীর মাস্টারপ্ল্যান, কোন রাজ্যে বাড়ছে কত আসন?

লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার কেন্দ্রীয় পরিকল্পনার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আসন সংখ্যা বর্তমানের ১২৯ থেকে বেড়ে ১৯৫ হতে চলেছে। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাসে দক্ষিণের পাঁচ রাজ্যে মোট ৬৬টি অতিরিক্ত আসন যুক্ত করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে আসন সংখ্যা কমে যাওয়ার যে আশঙ্কা বিরোধীরা করছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেই জল্পনা উড়িয়ে দিয়ে এই নতুন পরিসংখ্যান তুলে ধরেন।

অমিত শাহের দেওয়া তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯, কর্ণাটকের ২৮ থেকে ৪২, অন্ধ্রপ্রদেশের ২৫ থেকে ৩৮, তেলেঙ্গানার ১৭ থেকে ২৬ এবং কেরালায় ২০ থেকে ৩০ করা হবে। প্রতিটি রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ হারে বৃদ্ধির এই ফর্মুলা অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই পদক্ষেপের ফলে কোনো রাজ্যই তার জাতীয় গুরুত্ব হারাবে না, বরং প্রতিটি রাজ্যের মানুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার মাধ্যমে সংসদীয় কাঠামো শক্তিশালী হবে। একই সঙ্গে তিনি উত্তর ভারতের আধিপত্য বৃদ্ধির অভিযোগকেও ভিত্তিহীন বলে খারিজ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *