দলবদলের পরই বড় ধাক্কা, ১৫-০ ভোটে ধুলিয়ান পুরসভায় অপসারিত পুরপ্রধান! – এবেলা

দলবদলের পরই বড় ধাক্কা, ১৫-০ ভোটে ধুলিয়ান পুরসভায় অপসারিত পুরপ্রধান! – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভায় বড় ধরণের রাজনৈতিক পরিবর্তন ঘটে গেল। কঠোর নিরাপত্তার আবহে অনুষ্ঠিত অনাস্থা ভোটে ১৫-০ ব্যবধানে অপসারিত হলেন পুরপ্রধান ইনজামূল ইসলাম রাজা। অর্থাৎ তাঁর পক্ষে একটিও ভোট পড়েনি। গত ৪ আগস্ট মোট ২১ জন কাউন্সিলরের মধ্যে ১৩ জন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় পরবর্তীতে তলবি সভার মাধ্যমে এই অনাস্থা ভোট সম্পন্ন হয়। এ দিন উপস্থিত ১৫ জন কাউন্সিলরই পুরপ্রধানের বিরুদ্ধে মতদান করেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনাস্থা প্রস্তাব পেশের পরই ইনজামূল ইসলাম তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এই দলবদলের পর থেকেই স্থানীয় রাজনৈতিক সমীকরণ বদলে যায়। অনাস্থা সভা চলাকালীন পৌরসভার বাইরে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক নুর আলম ও স্থানীয় নেতারা। পুরপ্রধানের অপসারণের পর এখন নতুন কে এই দায়িত্ব গ্রহণ করবেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। খুব শীঘ্রই পরবর্তী পুরপ্রধান নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বৈঠক ডাকা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *