দাদার শোকগাথায় উঠে এল কাশ্মীর! ভারতকে নিয়ে কী যন্ত্রণার কথা লিখলেন নোবেলজয়ী অ্যান? – এবেলা

দাদার শোকগাথায় উঠে এল কাশ্মীর! ভারতকে নিয়ে কী যন্ত্রণার কথা লিখলেন নোবেলজয়ী অ্যান? – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী কানাডীয় কবি অ্যান কারসনের সাহিত্যকীর্তির নেপথ্যে রয়েছে ভারত ও কাশ্মীরের গভীর প্রভাব। আটের দশকে তাঁর দাদা মাইকেল কারসন মাদক চক্রে জড়িয়ে গ্রেপ্তারি ও প্রাণভয়ে পালিয়ে ভারতে চলে আসেন। দীর্ঘ ভারত ভ্রমণের সময় তিনি ভূস্বর্গ কাশ্মীরের নৈসর্গিক ছবি, কবিতা ও চিত্র একেঁ বোন অ্যানকে চিঠি পাঠাতেন। পরবর্তীতে ২০০০ সালে কোপেনহেগেনে মাইকেলের মৃত্যুর পর অ্যান তাঁর স্মৃতি ও ব্যক্তিগত শোক থেকে ‘নক্স’ নামে একটি এলিজি বা শোকগাথা রচনা করেন।

দাদার চিন্তায় অ্যানের মায়ের মৃত্যু হয় এবং কোপেনহেগেনে দাদাকে শেষবার দেখতে না পাওয়ার অসীম আক্ষেপ নোবেলজয়ীর মনে চিরকাল থেকে যায়। দাদার প্রেরিত চিঠির মাধ্যমে অ্যানের মননে ভারত ও বিশেষ করে কাশ্মীরের যে স্মৃতি গাঁথা হয়েছিল, তা পরবর্তীতে তাঁর ছকভাঙা গদ্য-কবিতায় বারবার প্রতিফলিত হয়েছে। এভাবে পরম আত্মীয়ের বিয়োগব্যথা ও কাশ্মীরের চিত্রপটের মেলবন্ধনে গড়ে ওঠে কারসনের বিষাদময় অনন্য সাহিত্য জগৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *