দার্জিলিং টু গঙ্গাসাগর! রাজ্যে তৈরি হচ্ছে ৭৭০ কিমির মেগা হাইওয়ে, ভোলবদল হচ্ছে বাংলার – এবেলা

দার্জিলিং টু গঙ্গাসাগর! রাজ্যে তৈরি হচ্ছে ৭৭০ কিমির মেগা হাইওয়ে, ভোলবদল হচ্ছে বাংলার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যেই বদলে যেতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের খোলনলচে! রাজ্যে তৈরি হতে চলেছে ৭৭০ কিলোমিটার দীর্ঘ এক সুবিশাল মেগা হাইওয়ে। সম্প্রতি এই বড়সড় ঘোষণাটি করেছেন রাজ্যের পূর্তমন্ত্রী তথা কুলটির বিধায়ক অজয় পোদ্দার।

অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত প্রতিমন্ত্রী চাঁদ বাউরিকে পাশে নিয়ে অজয় পোদ্দার জোর দিয়ে বলেন, “দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত এই বিরাট হাইওয়ে তৈরি করবে রাজ্য সরকার এবং ন‍্যাশানাল হাইওয়ে অথরিটি (NHAI)।”

মন্ত্রী জানান, এই সড়কপথটি দার্জিলিং থেকে শুরু হয়ে বিহার ছুঁয়ে সোজা পৌঁছাবে গঙ্গাসাগর পর্যন্ত। দীর্ঘ ৭৭০ কিলোমিটারের এই হাইওয়েটি চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বিপ্লব আসবে, যা রাজ্যের অর্থনৈতিক ও পর্যটন মানচিত্রকে সম্পূর্ণ বদলে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *