দালাল স্ট্রিটে বুলের দাপট! একদিনেই ১১০০ পয়েন্ট লাফ সেনসেক্সের, বিনিয়োগকারীদের পকেটে ঢুকল ৪ লক্ষ কোটি! – এবেলা

দালাল স্ট্রিটে বুলের দাপট! একদিনেই ১১০০ পয়েন্ট লাফ সেনসেক্সের, বিনিয়োগকারীদের পকেটে ঢুকল ৪ লক্ষ কোটি! – এবেলা

এবেলা ডেস্কঃ

এদিন দুপুরের দিকে ভারতীয় শেয়ারবাজারে তেজি ভাব আসে। সেনসেক্স ও নিফটি ৫০— দুই বেঞ্চমার্ক সূচক বেড়েছে দেড় শতাংশের বেশি। দিন শেষে ১১০৯ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছয় ৭৩,০৩৩.৭৮ পয়েন্টে। অর্থাৎ উত্থান হয় ১.৫৪ শতাংশ। অন্যদিকে নিফটি থামে ২২,৭২১.৯৫ পয়েন্টে। শতাংশের হিসাবে উঠল ১.৬০ শতাংশ। এর ফলে বিনিয়োগকারীদের সর্বমোট আয়ের পরিমাণ দাঁড়াল ৪.১২ লক্ষ কোটি টাকা। দু’টি বেঞ্চমার্কে সম্মিলিত বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ লক্ষ কোটি টাকা।

শেয়ার বাজারের এই উত্থানের নেপথ্যে একাধিক ফ্যাক্টরের কথা জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর এবং সিকিউরিটিজ লেনদেন কর নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্তব্য বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। এই ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি অব্যাহত থাকে। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি খাতে শেয়ার বিক্রি বেড়েছে। শক্তি উৎপাদনকারী এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা ছাড়া প্রায় সব ক্ষেত্রেই ঊর্ধ্বগতি লক্ষ করা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *