দিল্লিতে অতিভারী বৃষ্টি: স্তব্ধ গুরুগ্রাম, জলমগ্ন রাস্তায় বন্দি খুদে পড়ুয়ারা, জারি ‘ওয়ার্ক ফ্রম হোম’ – এবেলা

দিল্লিতে অতিভারী বৃষ্টি: স্তব্ধ গুরুগ্রাম, জলমগ্ন রাস্তায় বন্দি খুদে পড়ুয়ারা, জারি ‘ওয়ার্ক ফ্রম হোম’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কয়েক ঘণ্টার অতিভারী বৃষ্টিতে স্তব্ধ হয়ে পড়েছে দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা। সকাল ৮টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বেসরকারি সংস্থাগুলিকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ এবং স্কুলগুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় সুভাষ চক ও রেল বিহার এলাকায়। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে হাঁটু সমান জলে আটকে থাকে বেশ কয়েকটি নামী স্কুলের বাস। জল ও খাবারের অভাবে বাসের ভেতরে চরম ভোগান্তির শিকার হয় খুদে পড়ুয়ারা। বাধ্য হয়ে অনেক অভিভাবক নিজেই বুকজল পেরিয়ে সন্তানদের উদ্ধার করতে ছোটেন। প্রশাসনের অব্যবস্থা ও পুলিশের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

শুধু সাধারণ এলাকাই নয়, গল্ফ কোর্স রোড, সেক্টর ৪৫, ৫২, ৫৫ এবং সুপার মার্টের মতো অভিজাত এলাকাগুলিও জলে ভেসে গেছে। গুরুগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCG) জানিয়েছে, মেদান্তার কাছে নিকাশি নালার আসাম্পূর্ণ কাজের জন্যই এই জলজট। পাশাপাশি ঝোড়ো বাতাসে ডিএলএফ এলাকায় গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং ঝুলন্ত তারের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সামান্য বৃষ্টিতেই গুরুগ্রামের মতো আধুনিক টেক-সিটির কঙ্কালসার পরিকাঠামো ফের প্রকাশ্যে চলে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *