দিল্লিতে তোলপাড়: প্রিজন ভ্যানে মমতা ও কেজরিওয়াল! ৪০ মিনিট ঘুরে ভ্যান থেকেই পাঠালেন বিস্ফোরক বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ
সিজেপি আন্দোলনের জেরে ফের উত্তপ্ত রাজধানী দিল্লি। সাউথ অ্যাভিনিউতে গৃহবন্দি থাকার পর বেআইনি জমায়েত ও ভোটচুরির অভিযোগে প্রতিবাদের মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ। তাঁর সঙ্গে সাখেত গোখেল, ডেরেক ও ব্রায়েনসহ একাধিক শীর্ষ তৃণমূল নেতা এবং লোধি এস্টেটের বাহির থেকে আটক হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে এ আন্দোলনের অনুমতি না থাকলেও তা ঘিরে পরিস্থিতি অত্যন্ত তপ্ত হয়ে ওঠে।
আটকের পর প্রিজন ভ্যানে তোলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জাগো দুর্গা’ গানটি গাইতে দেখা যায় এবং তিনি দেশ বাঁচানোর লড়াইয়ের বার্তা দেন। পরবর্তীতে প্রিজন ভ্যান থেকেই ‘অ্যায় মেরে বতন কে লোগো’ গাওয়ার পাশাপাশি প্রকাশিত এক ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে মমতা জানান, শান্তিপূর্ণভাবে বসা সত্ত্বেও তাঁদের জোরপূর্বক ভ্যানে তুলে প্রায় ৪০ মিনিট ধরে বাজেভাবে সারা দিল্লি ঘোরানো হচ্ছে। এই ঘটনাকে গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সরকারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।
