লেটেস্ট নিউজ

দিল্লিতে মোদির উপস্থিতিতে অল্টম্যান ও আমোদেইয়ের মধ্যে ‘ঠাণ্ডা লড়াই’, ভাইরাল ভিডিও

দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এক মঞ্চে হাজির হয়েছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার দুই দিকপাল। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইয়ের মধ্যকার একটি অস্বস্তিকর মুহূর্ত ঘিরে বর্তমানে সরগরম সোশ্যাল মিডিয়া। গ্রুপ ফটো তোলার সময় অন্যান্য প্রযুক্তি নেতারা হাত মেলালেও, এই দুজনকে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অল্টম্যান এবং আমোদেই একে অপরের হাত ধরার বদলে হাত মুঠো করে দাঁড়িয়ে আছেন। বিশ্ব বাজারে এআই প্রযুক্তির আধিপত্য নিয়ে এই দুই সংস্থার মধ্যে দীর্ঘদিনের পেশাদার দ্বন্দ্ব রয়েছে। স্যাম অল্টম্যানের ওপেনএআই যেখানে দ্রুত পণ্য লঞ্চের ওপর জোর দেয়, সেখানে আমোদেইয়ের অ্যানথ্রপিক শুরু থেকেই প্রযুক্তির নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারের পক্ষে সওয়াল করে আসছে।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং এটি নিয়ে অসংখ্য মিম তৈরি হচ্ছে। প্রযুক্তি বিশ্বের এই দুই মহারথীর ঠান্ডা লড়াই এবার দিল্লির মঞ্চে প্রকাশ পাওয়ায় বিশেষজ্ঞ মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই সংস্থার ভিন্ন আদর্শ ও ব্যবসায়িক প্রতিযোগিতাই এই দূরত্বের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *