দিল্লিতে সুদীপ, বাংলায় নয়না? জোড়াফুলের ‘বিদ্রোহী’ শিবিরের নয়া সমীকরণে তোলপাড় রাজনীতি – এবেলা

দিল্লিতে সুদীপ, বাংলায় নয়না? জোড়াফুলের ‘বিদ্রোহী’ শিবিরের নয়া সমীকরণে তোলপাড় রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি ও কলকাতা: রাজ্য রাজনীতিতে এবার এক চরম নাটকীয় মোড়! একদিকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকে বসেছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকের খবর চাউর হতেই রাজনৈতিক মহলে উঠছে এক বড় প্রশ্ন— তবে কি এবার সুদীপও যোগ দিতে চলেছেন বিদ্রোহীদের শিবিরে?

এই জল্পনার রেশ কাটতে না কাটতেই বাংলায় তৈরি হয়েছে আরও এক নতুন সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে বিদ্রোহী ব্লকে যোগ দেন, তবে বাংলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে (যেখানে ইতিমধ্যেই ৬৪ জন বিধায়ক রয়েছেন) যোগ দিতে পারেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। কারণ, নয়না বন্দ্যোপাধ্যায় সাংসদ সুদীপের সহধর্মিণী, এবং স্বাভাবিকভাবেই এই হাই-প্রোফাইল দম্পতির রাজনৈতিক পদক্ষেপ একই সুতোয় বাঁধা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এখন দেখার, দিল্লির এই রুদ্ধদ্বার বৈঠকের পর বাংলার ঘাসফুল শিবিরের অন্দরে কোনো বড়সড় ভাঙন ধরে কি না। সুদীপ-নয়না জুটির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *