দিল্লি বিমানবন্দরে বড়সড় বিপদ, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী!

দিল্লি বিমানবন্দরে বড়সড় বিপদ, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী!

দিল্লি বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে স্পাইসজেট ও আকাসা এয়ারের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লেহ থেকে আসা স্পাইসজেটের বিমানটি রানওয়ে দিয়ে পার্কিং বে-র দিকে যাওয়ার সময় স্থির অবস্থায় থাকা আকাসা এয়ারের একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। আকাসা এয়ারের বিমানটি তখন হায়দরাবাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই সংঘর্ষে উভয় বিমানের ডানা ও লেজের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি।

ঘটনার পরপরই বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। আকাসা এয়ারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তাদের বিমানটি দুর্ঘটনার সময় স্থির ছিল। এই ঘটনার কারণ অনুসন্ধান ও যান্ত্রিক কোনো ভুল বা কার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হায়দরাবাদগামী যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *