দিল্লি সফরে শুভেন্দু অধিকারী, সাংসদদের সতর্ক থাকার নির্দেশ ঘিরে জল্পনা

দিল্লি সফরে শুভেন্দু অধিকারী, সাংসদদের সতর্ক থাকার নির্দেশ ঘিরে জল্পনা

বিশেষ অধিবেশনের জল্পনার মধ্যেই দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বঙ্গ বিজেপির সাংসদদের কলকাতা বা দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁদের নিজ কেন্দ্রের বাইরে দূরে কোথাও না যাওয়ার বার্তাও পৌঁছেছে বলে জানা যাচ্ছে।

তবে বিশেষ অধিবেশনের সম্ভাব্য দিনক্ষণ বা সাংসদদের কাছে পাঠানো বার্তার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল এবং পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক পরিবর্তনের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা চলছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফর ঘিরে কৌতূহল বাড়ছে। যদিও এই সফরের নির্দিষ্ট কারণ নিয়ে দলের তরফে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেছেন, যেখানে বিভিন্ন মন্ত্রকের কাজের খতিয়ান ও পারফরম্যান্স রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর হরিয়ানার সুরজকুণ্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নীতিন নবীনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সংগঠনের কাজ এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে সেই কর্মসূচিতে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *