দীপকের কাছে নানা পাটেকরের ক্ষমা চাওয়ার ভাইরাল ভিডিওর আসল সত্য কী? জানুন বিশদে – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রয়াত অভিনেতা নানা পাটেকরের একটি পুরনো ভিডিও সোশাল মিডিয়ায় ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ’ প্রতিবাদী কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণে তিনি অভিজিৎ দীপকের কাছে ক্ষমা চেয়েছেন। নানা পাটেকরের অকাল প্রয়াণের পর এই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। তবে এই ভিডিওটির আসল সত্য সম্পূর্ণ আলাদা এবং এটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।
আসলে ভাইরাল হওয়া মারাঠি ভাষার ওই ভিডিওটিতে নানা পাটেকর যে ক্ষমা চেয়েছেন, তা কোনো রাজনৈতিক বা প্রতিবাদী কর্মসূচির জন্য নয়। প্রযোজক অভিজিৎ ঘোলাপের আয়োজিত ‘নাফা’ মারাঠি চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে না পারার জন্যই তিনি দুঃখপ্রকাশ করেছিলেন। সাম্প্রতিক অতীতে অভিজিৎ ঘোলাপ নিজেই ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে সেই প্রেক্ষাপট স্পষ্ট করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি পুরনো বিনোদনমূলক ভিডিওকে ভুল প্রেক্ষাপটে জুড়ে দিয়ে ভুয়ো তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
Nana Patekar (Real Sher) Agar Jinda Hote to Abhijit Dipke Ke Sath Jantar Mantar me Hote Protest me
#cjp #viral #trending #explorepage #instagram https://t.co/bZk6MlCBAd— Sarfraz Sona (@SarfrazSona) October 9, 2026
